শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১২:০৩

ঢাকার আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। এ সময় অন্তত ছয় জন দগ্ধ হন।

পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেটসংলগ্ন বাধিয়ারপাড় এলাকায় জুয়েল আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মিত ছিল।

দগ্ধরা হলেন-জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। এর মধ্যে নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মালিক জুয়েল মিয়া অপরিকল্পিতভাবে ও নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে বাড়িটি তৈরি করে ভাড়া দিয়েছিলেন। একটি কক্ষে গ্যাস লিকেজ থেকে সারা রাত ধরে গ্যাস জমে ছিল। সকালে রান্নার সময় আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটি ধসে পড়ে এবং আগুন ধরে যায়।

বাড়িটির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে গ্যাস লিকেজ ছিল। দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস ঘরের মধ্যে জমে ছিল। সকাল ৭টা ১৫ মিনিটে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিস্ফোরণ ঘটে। এতে পুরো ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমনকি পাশের বাড়ির জানালার কাঁচ পর্যন্ত ভেঙে গেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করছে।

জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা আল রিফাত তালুকদার বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণ হয়েছে। এটি কোনো সিলিন্ডার বিস্ফোরণ ছিল না। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর