শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

আচরণবিধির খসড়া চূড়ান্ত

উপদেষ্টারা ভোটের প্রচারে যেতে পারবেন না, থাকছে দলের অঙ্গীকারনামা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৯ জুন ২০২৫, ১৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আচরণ বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনকেন্দ্রিক অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ক্ষেত্রে বিদেশি অর্থায়ন গ্রহণযোগ্য হবে না। সব প্রার্থীর এক প্ল্যাটফর্মে ইশতেহার ঘোষণা করতে হবে। আচরণবিধি মানতে রাজনৈতিক দলের অঙ্গীকারনামার বিধান থাকবে।

বৃহস্পতিবার (১৯ জুন) সপ্তম কমিশন সভায় আচরণবিধি-২০২৫ এর চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হয়। যেখানে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশও আমলে নিয়েছে ইসি।

খসড়া বিধিমালায় আরও বলা হয়েছে, ভোটের প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ থাকবে, আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ দেড় লাখ টাকা জরিমানা আরোপ করা হবে এবং পরিবেশবান্ধব কিছু নতুন বিধান যুক্ত করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এদিন বেলা সোয়া ১১টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ কমিশন সভা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর