শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

হজ শেষে দেশে ফিরেছেন ৪০৫২০ জন, সৌদিতে মৃত্যু ৩৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৩:৩৯

পবিত্র হজ শেষে ফিরতি ফ্লাইটে শুক্রবার (২০ জুন) পর্যন্ত দেশে ফিরে এসেছেন ৪০ হাজার ৫২০ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে দেশে আসা হাজির সংখ্যা ৫ হাজার ৬, আর বেসরকারি মাধ্যমে এসেছেন ৩৫ হাজার ৫১৪ জন। হজ বুলেটিন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফিরতি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ১৬ হাজার ২৬২ জন হাজি। এছাড়াও সৌদি এয়ারলাইন্স ১৬ হাজার ৯৩৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৩২৫ জন হাজি পরিবহন করেছে।

সবমিলিয়ে শুক্রবার পর্যন্ত ফিরতি ফ্লাইট এসেছে ১০৩টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৪১টি। এছাড়াও সৌদি এয়ারলাইন্সের ৪৩টি এবং ফ্লাইনাসের ১৯টি ফিরতি ফ্লাইট দেশে এসেছে।

শুক্রবার পর্যন্ত এবছর হজ করতে গিয়ে সৌদি আরবে মোট ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১১ জন।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এবছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর