শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ভোটার তালিকার ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৬:২১

বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ সম্পন্ন হয়েছে। তবে এতে যে কোনো ধরনের ভুল এড়াতে মাঠ কর্মকর্তাদের পুনরায় প্রুফ রিডিংয়ের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ৩০ জুনের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আজ (২৩ জুন) সোমবার ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এই নির্দেশনাটি সব আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষে ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম এবং মাঠ পর্যায়ে নিবন্ধন কার্যক্রম গত ১১ এপ্রিল সম্পন্ন হয়েছে। পাশাপাশি প্রুফ রিডিংসহ ডাটা আপলোড কার্যক্রমও শেষ হয়েছে।

তবে ভোটারযোগ্য ব্যক্তির সরবরাহ করা তথ্য সঠিকভাবে সন্নিবেশিত না হলে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে ভুল থাকার সম্ভাবনা তৈরি হয়। সে কারণে, তথ্য সঠিকভাবে সন্নিবেশ করে সম্ভাব্য ভুলত্রুটি এড়াতে পুনরায় প্রুফ রিডিং ও সংশোধন কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

ভোটার তালিকার আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) অনুযায়ী, পুনরায় প্রুফ রিডিং/সংশোধন কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর