শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৭:০৫

ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয় জগতে নিজের দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করলেও, ব্যক্তিগত জীবন ঘিরে বিতর্ক-আলোচনার যেন শেষ নেই।

প্রেমিক সাদাতকে কবে বিয়ে করছেন মাহি- এ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ফের আলোচনা।

গেল চার বছর ধরে সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে প্রেম করছেন মাহি। তবে বিয়ে নিয়ে তেমন কোনো খবর পাওয়া যায়নি এই অভিনেত্রীর। বিয়ের সিদ্ধান্ত নিয়ে কী ভাবছেন মাহি? সম্পর্কের ভবিষ্যৎ কি এবার স্পষ্ট হবে?

এ বিষয়ে এক গণমাধ্যমে মাহি বলেন, সম্পর্কের কথা সবাই জানে, আমরা সময় নিচ্ছি। তবে বিয়ে করলে সবাইকে জানিয়েই করব।

এ বিষয়ে মাহি আরও বলেন, আপনার একটা মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েরা ভাবে, এই মানুষটার সঙ্গেই থাকব এবং থাকতে চাই। আমি সব দিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করব। তবে কখনো কখনো পরিস্থিতি ভিন্ন থাকে, সম্পর্ক টেকে না। সেটা প্রেমের সম্পর্ক হোক বা বিয়ে। সুতরাং আমাদের পরিকল্পনা রাখা উচিত। কিন্তু সেটা নির্ভর করে ভাগ্যে কী আছে তার ওপর।

প্রথমে বন্ধুত্ব, পরবর্তী সময় প্রেমে রূপ নেয় মাহি-সাদাতের সম্পর্ক। এর আগে মাহি বলেছিলেন, সাদাত আমার ভীষণ ভালো একজন বন্ধু। একটা সময় আমরা ভালোবাসার সম্পর্কে জড়াই।

এর আগে এক মোটরসাইকেল ব্র্যান্ডের ইভেন্টে পারফর্ম করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে আসেন অভিনেত্রী সামিরা খান মাহি। তবে তার পারফরম্যান্স নয়, বেশি সমালোচিত হয়েছিল তার পরিহিত পোশাক এবং নাচের ভঙ্গিমা। তবে তার পরই আবার এক ফেসবুক পোস্ট দিয়ে আলোচনায় উঠে আসেন তিনি। গুঞ্জন ওঠে সম্পর্ক বিচ্ছেদের।

ওই সময় মাহি বলেছিলেন, আমাদের সম্পর্ক ভেঙে যায়নি। আমি ইনস্টাগ্রাম পোস্টে বলেছি, সম্পর্কের ক্র্যাক ডাউন, অর্থাৎ আপ-ডাউন চলছে। সেটা ভেঙে গেছে কিংবা ব্রেকআপের কথা বলিনি। সব সম্পর্কে আপ-ডাউন হয়, নরমাল ব্যাপার। পরিষ্কার করে বলতে চাই- ব্রেকআপ হয়নি।

এদিকে, ঈদে বেশ কিছু নাটকে কাজ করলেও মাত্র দুটি নাটক প্রচার হয়েছে মাহি অভিনীত। ঈদের বিরতি কাটিয়ে আসছে ২৭ জুন থেকে শুটিংয়ে ফিরবেন এই অভিনেত্রী। এতে তার সহশিল্পী হয়ে কাজ করবেন আরশ খান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর