শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

নুরুল হুদাকে হেনস্তা: গ্রেপ্তার হানিফ আদালতে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ জুন ২০২৫, ১৭:২০

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় হানিফ মিয়া নামের একজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, সোমবার (২৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। এরপর তাকে থানায় হস্তান্তরের পর একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং মঙ্গলবার আদালতে পাঠানো হয়।

ডিসি মহিদুল আরও জানান, গ্রেপ্তার হানিফ মিয়া স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

রোববার (২২ জুন) রাতে কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে তাকে ঘিরে জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। একপর্যায়ে তাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর