শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকের বাহকদের নয়, গডফাদারদের ধরতে হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৬:৫৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা শুধু মাদকের বাহকদের ধরছি। শুধু বাহকদের ধরলে হবে না, গডফাদারদের ধরতে হবে।

বুধবার (২৫ জুন) মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৫" উদযাপন উপলক্ষ্যে ৩২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন৷

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা হাতিয়ার চাইলেন সেটা দেওয়া হলো৷ ১৪ শ কোটি টাকার মাদক নিরাময় কেন্দ্র দেওয়া হলো৷ জনবল বাড়ানো হলো৷ এবার এসবের গড ফাদারদের ধরতে হবে৷ বাহকদের ধরে লাভ নেই৷ গড ফাদারদের ধরতে হবে৷

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দুইটা বড় শত্রু৷ এক নম্বর দুর্নীতি এবং আরেকটি হলো মাদক৷ মাদক থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি এ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে৷ শুধুমাত্র মাদক নিরাময় কেন্দ্র করে সমস্যার সমাধান করা যাবে না৷ মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে৷ মাদক ঢোকানোর সঙ্গে যারা জড়িত তাদের তথ্য আমাদের দেন৷ মাদকে আমাদের ভাই বোন ছেলে মেয়ে সবাই সম্পৃক্ত হয়ে গেছে৷ ১ম, ২য় বা ৩য় শ্রেণিতেও মাদক ছেয়ে গেছে৷ মাদক শক্তির নিরাময়ের খরচ অনেক বেশি৷ অনেক গরিবেরা এটা বহন করতে পারেন৷ আমি আশা করব মাদক নিরাময় কেন্দ্রে যেন কারো ঢুকতে না হয়৷

তিনি বলেন, মাদকসেবীদের সংখ্যা যেন ধীরে ধীরে পুরোপুরি কমে আসে৷ যেভাবেই হোক আমাদের সমাজ থেকে মাদককে উচ্ছেদ করতে হবে৷

সীমান্তবর্তী রাষ্ট্রগুলোতে মাদক উৎপাদন হয় এবং সেগুলো একটি চেইনে বাংলাদেশে প্রবেশ করে কিন্তু এ বিষয়ে এ দীর্ঘদিনেও এ সমস্যার সমাধান কেন হচ্ছে না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি সময় ফেনসিডিল বাচ্চাদের পেটে ব্যথা হলে খাওয়াতো৷ সাপের মতো একটা ছবিও থাকতো৷ আমি অনেক সময় বিজিবি সেনাদের বলতাম যদি ফেনসিডিল ১০০ -২০০ টাকার বিনিময়ে দাও এগুলো একটা সময় তোমার পরিবারের কেউ খেলে তখন বুঝতে পারবে।

এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী না৷ আমাদের সবার বুঝতে হবে৷

তিনি আরও বলেন, একটি দেশের বাহিনী সীমান্তের মাদক পাচারের ওপর পুরোপুরি নির্ভর করছে৷ এখান থেকে আয় করে তারা ঘর সংসার চালাচ্ছে৷ এটা কীভাবে বন্ধ করা যায় চেষ্টা করছি৷ আমরা পুরোপুরি সফল হয়েছি বিষয়টা তা নয়৷ তবে আমরা চেষ্টা করছি৷ আজকাল অনেক বদি তৈরি হয়ে গেছে৷ তাদের কীভাবে ধরা যায় সে চেষ্টা করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর