শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ডিএমপি কমিশনার

আশুরা-উল্টোরথ যাত্রার নিরাপত্তা নিশ্চিত করা হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৫ জুন ২০২৫, ১৮:০৯

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া ও শোক মিছিলের কর্মসূচি সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন সেই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বুধবার (২৫ জুন) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

এরপর উন্মুক্ত আলোচনায় ঢাকা শহরে তাজিয়া ও শোক মিছিল উদযাপন কমিটির নেতারা, বিভিন্ন সেবা সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত ও পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পবিত্র আশুরা এবং হিন্দু ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। উভয় সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের মনোভাব বজায় রেখে একযোগে কাজ করে এ ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য যাতে সহযোগিতা করে, সে প্রত্যাশা ব্যক্ত করেন কমিশনার।

তাজিয়া মিছিলের আয়োজকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, তারা যাতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখে যারা মিছিলের শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করবে। পাশাপাশি পুলিশ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আগামী ৫ জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা অনুষ্ঠিত হবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে চেষ্টা করতে হবে। তাজিয়া মিছিল শুরু থেকে ভিডিও ক্যামেরা রাখতে হবে যেন মিছিলে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে না পারে।

সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ডিপিডিসি, ডেসকো, স্বাস্থ্য অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং তাজিয়া মিছিল উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর