শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ভাঙ্গায় চিঠির মাধ্যমে হত্যার হুমকি দিয়ে গৃহবধূর ঘরে আগুন দেওয়ার অভিযোগ

মোসলেউদ্দিন(ইমরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত:
২৯ জুন ২০২৫, ১৮:২৮

"যদি বাঁচতে চাস তাহলে এলাকা ছাড়, ঘরে কিন্তু আগুন দিমু" লেখা চিঠি দিয়ে এক গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে ঘরে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এমন ঘটনাটি ঘটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।

রবিবার (২৯ জুন) দুপুরে এবিষয়ে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

ভুক্তভোগী ওই গৃহবধূর নাম কেয়া আক্তার(২১)। সে ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের প্রবাসী শফিকুল ইসলামের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কেয়া আক্তারের স্বামী প্রবাসে থাকায় সে শ্বশুরবাড়িতে একা একটি ঘরে থাকেন। গত রবিবার (২২ জুন) রাতে সে তার স্বয়নকক্ষে ঘুমানো ছিলেন। তখন অজ্ঞাত কেউ ঘরের জানালা দিয়ে তার ঘরে

একটি হুমকির চিঠি রেখে যায়। হুমকির কাগজে লেখা ছিল " যদি বাঁচতে চাস তাহলে এলাকা ছাড়। ঘরে কিন্তু আগুন দিমু। সেই চিঠিতে ভুক্তভোগী গৃহবধূকে এক দিনের মধ্যে এলাকা ছাড়তে বলা হয়। চিঠি দেওয়ার দুইদিন পরে মঙ্গলবার(২৪ জুন) দিবাগত রাত ২ টার দিকে দুর্বৃত্তরা ঘরের জানালা খুলে পেট্রোল দিয়ে ওই গৃহবধূর বিছানার উপর আগুন দেয়। সেই আগুন গৃহবধূর পায়ে লাগলে ঘুম ভেঙে যায়৷ তখন তিনি চিৎকার দিয়ে ঘর থেকে বের হতে গেলে দেখেন দরজা বাইরে থেকে কেউ লাগিয়ে দিয়েছে। তখন তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এবিষয়ে ভুক্তভোগী গৃহবধূ কেয়া আক্তার বলেন, এঘটনায় আমি নিরাপত্তাহীনতায় রয়েছি৷ নিজের জীবন বাঁচাতে বর্তমানে শ্বশুরবাড়ি ছেড়ে পিতার বাড়িতে চলে এসেছি।

এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, চিঠির মাধ্যমে হত্যার হুমকি দিয়ে এক গৃহবধূর ঘরে আগুন দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর