শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মায়ামিতেই থাকবেন, নাকি অন্য ক্লাবে পাড়ি জমাবেন মেসি

খেলা ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১২:৫২

আটলান্টার এক মনোমুগ্ধকর সন্ধ্যায় ৬৫ হাজারেরও বেশি ভক্তের চোখের সামনে যখন ইন্টার মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত হচ্ছিল পিএসজির কাছে, তখনো ক্যামেরা খুঁজে নিচ্ছিল একটি চেনা মুখ—লিওনেল মেসি।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন এই জাদুকর মাঠে ছিলেন, কিন্তু মায়ামির হয়ে তার একার কিছু করার ছিল না। তাই হেরে বিদায় নিতে হয় ক্লাব বিশ্বকাপ থেকে। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচের ফল নয়, বরং একটাই প্রশ্ন—মেসি কি থাকছেন মায়ামিতেই?

ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি শেষ হতে চলেছে ডিসেম্বরেই।

তবে ক্লাবের ভেতরের খবর বলছে, তারা আত্মবিশ্বাসী—মেসি থাকছেন। ইতোমধ্যেই নাকি শুরু হয়ে গেছে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা। ক্লাব এবং এমএলএস-এর কর্মকর্তাদের মধ্যে ব্যাপক বিশ্বাস রয়েছে যে মেসি চুক্তি নবায়ন করবেন। এদিকে মেসির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহ সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রে থাকার ব্যাপারে যথেষ্ট ইতিবাচক।

প্রো লিগের বেশ কয়েকটি ক্লাব মেসিকে পেতে নাকি বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে। এদিকে তার ধারে ইংলিশ প্রিমিয়ার লিগেও যাওয়ার গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি।

তবে মেসির ক্লাব মায়ামিই নয়, এখন পুরো এমএলএসই নাকি চায় মেসিকে ধরে রাখতে।

মেসিকে যুক্তরাষ্ট্রে ধরে রাখার একটি বড় কারণ হলো ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিমুখ মার্কিনিদের কাছে লিগের আগ্রহ ধরে রাখা।

যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে অনেকেই মনে করেন, ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন মেসি। এখন দেখার অপেক্ষায় মেসি কি যুক্তরাষ্ট্রেই থাকেন, নাকি পাড়ি জমান অন্য কোনো ক্লাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর