শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মেক্সিকোতে মহাসড়কের পাশ থেকে ২০ মরদেহ উদ্ধার, কয়েকটি মাথাবিহীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ জুলাই ২০২৫, ১৭:১৪

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর সিনালোয়া রাজ্যে একটি মহাসড়কের পাশ থেকে অন্তত ২০টি মরদেহ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মরদেহগুলোর কয়েকটির মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। মেক্সিকো কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার (৩০ জুন) সিনালোয়ার সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, রাজ্যের রাজধানী কুলিয়াকানের কাছাকাছি রাস্তার পাশ থেকে মাথাবিহীন চারটি মরদেহ উদ্ধার হয়। একটি পরিত্যক্ত গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় আরও ১৬টি মরদেহ। একই সঙ্গে একটি ব্যাগের ভেতরে মানুষের পাঁচটি মাথা পাওয়া গেছে।

পুলিশ বলছে, মরদেহগুলোর পাশে চিরকুট ফেলে রাখা হয়েছিল। কোনো একটি মাদক চক্রের পক্ষ থেকে এটি লেখা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সেই চিরকুটে কী লেখা ছিল, তা তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন, এটি সিনালোয়ার শক্তিশালী মাদক চক্রগুলোর অভ্যন্তরীণ সংঘর্ষেরই অংশ। এলাকাটিকে মেক্সিকোর অন্যতম সহিংস অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। গত এক বছরে মেক্সিকোর এই অঞ্চলে সহিংসতা মারাত্মকভাবে বেড়েছে।

২০০৬ সাল থেকে এখন পর্যন্ত মাদক সংক্রান্ত সহিংসতায় মেক্সিকোতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ। এ ছাড়া ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর