শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩ জুলাই ২০২৫, ১৩:১৮

বাংলাদেশ নারী ফুটবল দল লিখে দিল নতুন ইতিহাস। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে ঋতুপর্ণা-আফঈদারা।

এশিয়ান কাপের বাছাইপর্বে ‘সি’ গ্রুপে নিজেদের কাজটা দারুণভাবে সেরে রেখেছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই তারা হারিয়েছে দুই শক্তিশালী প্রতিপক্ষ—ফিফা র‍্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে, আর ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মায়ানমারকে ২-০ গোলে।

তবে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে জায়গা পেতে অপেক্ষা ছিল আরেকটি ফলের—তুর্কমেনিস্তান বনাম বাহরাইন ম্যাচে ড্র। সেই নাটকীয়তাও শেষে দেখা গেল। ২-২ গোলে শেষ হলো ম্যাচটি। আর তাতেই ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে এশিয়ান কাপ নিশ্চিত করল বাংলাদেশ।

এই অর্জন শুধু পরিসংখ্যান নয়, আত্মবিশ্বাসের দিক থেকেও একটি বিপ্লব। কারণ, এর আগে দুইবার (২০১৪ ও ২০২২) বাছাইপর্বে খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার যেন সুদে-আসলে সব হিসাব মিটিয়ে নিল তারা।

মায়ানমারের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে বাংলাদেশের দুই গোলই এসেছে ঋতুপর্ণা চাকমার পা থেকে। তার জোড়া গোলেই স্তব্ধ হয়ে গেছে স্বাগতিক গ্যালারি।

উল্লেখ্য, মায়ানমারের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম জয়। আগের দেখায়, ২০১৮ অলিম্পিক বাছাইয়ে মায়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল লাল-সবুজরা।

এবার সেই অতীত ভুলিয়ে দিয়ে বাংলার মেয়েরা দেখিয়ে দিল—তারা শুধু লড়াই করতেই মাঠে নামে না, ইতিহাস গড়তেও জানে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর