শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ সই করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১২:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বিলে সই করেছেন, যা তার প্রধান নীতিগত অগ্রাধিকারগুলোকে আইনে পরিণত করেছে।

ট্রাম্পের ভাষায় ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত এই বিস্তৃত বিলটি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় কাটছাঁট এবং জাতীয় ঋণ অনেক বাড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের মধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে।

বিলটি নিয়ে সর্বসাধারণের সমর্থনও কমে গেছে, সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

তবুও স্বাধীনতা দিবস উদযাপনের দিনে হোয়াইট হাউসে এক জমকালো অনুষ্ঠানে ট্রাম্প বিলটিতে সই করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর বি-২ বোমারু বিমানের ফ্লাইওভার দিয়ে সূচনা হয়, যেটি সম্প্রতি ইরানে হামলায় ব্যবহৃত হয়েছিল।

ট্রাম্প বলেন, এই দু’সপ্তাহে আমরা শুধু জয়, জয় আর জয় দেখেছি। তিনি ২০২৪ সালের নির্বাচনে তার বিজয়ের কথাও তুলে ধরে বলেন, আমেরিকান জনগণ আমাদের একটি ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে।

বিল সইয়ের সময় পাশে ছিলেন রিপাবলিকান স্পিকার মাইক জনসন ও প্রতিনিধি স্টিভ স্ক্যালিসসহ অন্যান্য নেতারা।

অন্যদিকে, ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা চাক শুমার এই বিলকে ‘প্রতারণা’ বলে আখ্যা দিয়ে বলেন, ‘এই বিল স্বাধীনতা নয়, এই বিল বিশ্বাসঘাতকতা। ’

মার্কিন রাজনৈতিক অঙ্গনে বিলটি নিয়ে দ্বিধা ও বিতর্ক এখনো তীব্রভাবে অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর