শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১২:৫৬

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প কিছু নেই টাইগারদের সামনে। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দিয়ে মাঠে নামবে মিরাজ বাহিনী।

শনিবার (৫ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামের অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ওয়ানডেতে বোলিংয়ে সাফল্য পেয়েছিল পেস ইউনিট। ১০ উইকেটের মধ্যে ৭ উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। মোস্তাফিজ উইকেট না পেলেও ৪ রানরেটে বোলিং করেছেন। 

ফলে দ্বিতীয় ওয়ানডেতে পেস ইউনিটে পরিবর্তন আশার সম্ভাবনা নেই। তবে স্পিন বিভাগে পরিবর্তনের সম্ভবনা রয়েছে। কারণ, প্রেমাদাসায় প্রভাব রাখতে পারেনি মিরাজ-তানভীররা। যার ফলে শান্তকে দিয়েও চার ওভারে বোলিং করানো হয়েছে।

এর মধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। জ্বরের কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। এতে একাদশে জায়গা হারাতে পারেন তানভীর ইসলাম।

ওপেনিং নিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি পারভেজ ইমন। ১৬ বলে ১৩ রান করেন তিনি। তবে তাকে আরও একটি সুযোগ হয়তো দিবেন অধিনায়ক মিরাজ। ফলে ব্যাটিংয়ে ইউনিটে বড় পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ, লিটন-শান্তদের উপরে ভরসা রাখবে টাইগার ম্যানেজমেন্ট। 

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর