শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করতে প্রস্তুত বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ জুলাই ২০২৫, ১৫:০৮

সন্ত্রাসবাদের ঘটনা তদন্তে মালয়েশিয়াকে সহযোগিতা করবে বাংলাদেশ। শনিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, গত সপ্তাহে মালয়েশিয়ার কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা উগ্র জঙ্গি আন্দোলনে জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের আরও তদন্ত বা ফেরতের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনও সংশ্লিষ্ট মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। প্রয়োজনে বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বাংলাদেশ আবারও সব ধরনের সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এ বিষয়ে মালয়েশিয়ান কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা প্রদানে প্রস্তুত রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর