শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চালের পাত্রে পোকা ধরেছে? সমাধান মিলবে যেভাবে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৫, ১৭:৩৪

বর্ষাকালে ঘরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে থাকে। পিঁপড়া, আরশোলাসহ নানা ধরনের পোকার উপদ্রব দেখা দেয়। তখন অনেকে নানা ধরনের ওষুধ ব্যবহার করেন। কিন্তু চালে পোকা হলে তাতে কোনও রকম বিষাক্ত পদার্থ মেশানো যাবে না। আবার পোকা ধরা চাল রান্না করাও ঠিক নয়। সে ক্ষেত্রে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন-

১. লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্গের ঝাঁজে চালের পোকা দূর হবে। চালের পাত্রে কয়েক গোটা লবঙ্গ রেখে দিন। কিছু দিনের মধ্যে পোকা চলে যাবে।

২. চালের ড্যামে বা কৌটোতে নিমপাতা রেখে দিতে পারেন। নিমপাতা শুকনো হলে ফেলে দিন। তার পরে আবার তাজা নিমপাতা রাখুন। একটা ডাল রাখলেই হবে। এতে সমস্ত পোকা দূর হয়ে যাবে। নিমপাতার বদলে তেজপাতাও ব্যবহার করতে পারেন।

৩. রোদে চাল রেখে দিলেই পোকা চলে যাবে। কিন্তু বর্ষায় রোদে চাল রাখা বেশ কঠিনই। চালের মধ্যে শুকনো হলুদ রাখতে পারেন। কোনও সুতির কাপড়ে শুকনো হলুদ মুড়েও চালের পাত্রে রাখতে পারেন। এতে চাল দীর্ঘ দিন পর্যন্ত ভালো থাকবে। পোকা হবে না।

৪. শুকনো মরিচ রাখতে পারেন চালের পাত্রে। কয়েকটা শুকনো মরিচ নিয়ে চালের পাত্রে গুঁজে রাখুন। মরিচের ঝাঁজে পোকা দূর হবে।

৫. চালের পাত্র থেকে পোকা তাড়াতে খোসাসহ কয়েকটা রসুন চালের ড্যামে পুঁতে রাখুন। চালের মধ্যে রসুন থাকলে একটা পোকাও থাকবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর