শনিবার, ১৪ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আগুনে পোড়া ত্বক দ্রুত সেরে ওঠার উপায়

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৫:৩৮

আগুনে পোড়া ত্বক দ্রুত ভালো করার জন্য সবচেয়ে জরুরি হলো সঠিক প্রাথমিক চিকিৎসা, পরিষ্কার রাখা, সংক্রমণ প্রতিরোধ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ। পোড়া ত্বক দ্রুত সেরে ওঠানোর কিছু উপায় রয়েছে।

খোসা তুলে ফেলবেন না: পোড়া জায়গায় ফোসকা উঠলে সেটা নিজে থেকে ফাটাবেন না। এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে।

অ্যালোভেরা জেল ব্যবহার করুন: বিশুদ্ধ অ্যালোভেরা জেল পোড়া ত্বকের জন্য খুব উপকারী। এটি ব্যথা ও ফোলাভাব কমায় এবং দ্রুত টিস্যু পুনর্গঠন করে।

জায়গাটি পরিষ্কার ও শুকনো রাখুন: প্রতিদিন পরিষ্কার হাত দিয়ে ক্ষতস্থান হালকা গরম পানিতে ধুয়ে নিন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শে অ্যান্টিসেপ্টিক মলম ব্যবহার করুন।

হালকা ব্যান্ডেজ ব্যবহার করুন: খোলা পোড়া ত্বক ধুলা, ব্যাকটেরিয়া ও সংস্পর্শ থেকে রক্ষা করতে হালকা গজ বা ব্যান্ডেজ ব্যবহার করুন।

পুষ্টিকর খাবার খান: ত্বক দ্রুত সারাতে প্রয়োজন প্রোটিন জাতীয় খাবার – মাছ, ডিম, মাংস, ডাল। ভিটামিন সি – লেবু, কমলা, পেয়ারা (জখম শুকাতে সাহায্য করে) জিঙ্ক – ডিম, বাদাম, বীজ।

পোড়া স্থানে কিছু কাজ ভুলেও করা যাবে না। এর মধ্যে রয়েছে বরফ লাগানো, টুথপেস্ট, ঘি, মাখন বা হলুদ ব্যবহার, খোসা বা ফোসকা তুলে ফেলা বা অপরিষ্কার হাত দিয়ে স্পর্শ করা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর