শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পেয়ারা পাতার গুণে পাবেন মাথাভর্তি চুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৪

পেয়ারা প্রাকৃতিক খনিজ ও ভিটামিনের দারুণ উৎস। পুষ্টিগুণে ভরপুর পেয়ারা পাতা আমাদের চুল ও ত্বকের জন্য ভালো। তবে অনেকেই জানেন না, পেয়ারার পাতার পাতা চুলের যত্নেও বেশ উপকারী।

প্রাচীনকাল থেকেই রূপচর্চায় পেয়ারা পাতা ব্যবহৃত হয়ে আসছে। পেয়ারা পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি চুল পড়া রোধ করতে এবং চুলের বৃদ্ধি উন্নত করতে সহায়তা করে।

আসুন জেনে নেওয়া যাক চুলে পেয়ারা পাতা ব্যবহারের উপায়গুলো কী কী -

১. পেয়ারা পাতার রস দিয়ে
এক মুঠো তাজা পেয়ারা পাতা ভাল করে ধুয়ে ব্লেন্ডারে পেস্ট করুন। এরপর পাতলা ছাঁকনিতে ছেঁকে নিন। মাথার ত্বকে সরাসরি সেই রস মালিশ করুন। ৩০ মিনিট রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের ব্যাকটেরিয়া কমবে ও খুশকি দূর হবে। মাথার ত্বকে প্রদাহের সমস্যাও কমবে।

২. পেয়ারা পাতার সেদ্ধ পানি
এক মুঠো পেয়ারা পাতা পানিতে দিয়ে ২০ মিনিট সেদ্ধ করুন। ঠান্ডা হলে সেই পানি দিয়ে চুল ধুয়ে নিন। পেয়ারা পাতায় থাকা ভিটামিন সি কোলাজেনের ক্রিয়াকলাপ বাড়ায় এবং চুল দ্রুত লম্বা করে। অন্যদিকে লাইকোপিন অতিবেগুনি রশ্মি থেকে চুলকে রক্ষা করে ।

৩. পেয়ারা পাতা ও নারকেল তেল
পেয়ারা পাতার পেস্ট নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা গরম করুন। ঠান্ডা হলে মাথার ত্বকে ম্যাসাজ করে লাগান। এক ঘণ্টা রেখে শ্যাম্পু করুন। নিয়মিত সপ্তাহে একবার ব্যবহার করলে এটি চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর