মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ঘরেই বানিয়ে নিন পুষ্টিকর পিনাট বাটার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৫, ১৩:১০

সকালের নাস্তায় দ্রুত তৈরি করা যায় এমন স্বাস্থ্যকর খাবারের তালিকায় পিনাট বাটার বেশ জনপ্রিয়। ব্রেডের সঙ্গে খেতে যেমন দারুণ লাগে, তেমনই এতে আছে প্রচুর পুষ্টিগুণ। দোকান থেকে কিনে আনার ঝামেলা না করে চাইলে এখন খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু পিনাট বাটার। প্রয়োজন মাত্র কয়েকটি সাধারণ উপকরণ আর কয়েক মিনিট সময়।

 

উপকরণ

বাদাম – ২ কাপ
মধু – ২ চা চামচ
কোকো পাউডার – ২ চা চামচ
লবণ – অল্প পরিমাণ
যেভাবে বানাবেন
প্রথমে বাদামের খোসা ছাড়িয়ে নিন এবং শুকনো প্যানে হালকা ভেজে নিন। ভাজা বাদাম ঠান্ডা হলে এর ওপরের লাল আবরণ হাত দিয়ে ঝেড়ে তুলে ফেলুন। এবার বাদামগুলো ব্লেন্ডারে দিন। সঙ্গে যোগ করুন মধু, কোকো পাউডার ও সামান্য লবণ। ব্লেন্ডার ধীরে ধীরে চালাতে থাকুন। মাঝে মাঝে থামিয়ে পাতলা নেড়ে আবার ব্লেন্ড করুন। বাদাম সম্পূর্ণ মসৃণ পেস্টের মতো না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন।

মসৃণ টেক্সচার পেয়ে গেলে তৈরি হয়ে যাবে ঘরোয়া পিনাট বাটার। পরিষ্কার কাঁচের বয়ামে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন। চাইলে কয়েকদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর