রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ফুসফুস পরিষ্কার রাখতে ৫ প্রাকৃতিক উপাদান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ জুন ২০২৫, ১৪:৪৬

বর্তমানের ব্যস্ত ও দূষণে ভরা জীবনযাত্রায় অল্প বয়সেই অনেকের ফুসফুসের সমস্যা বাড়ছে। শ্বাসকষ্ট, অ্যাজমা, সিওপিডি-র মতো অসুখ তো রয়েছেই, তার সঙ্গে বাড়ছে ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও।

ধূমপান, বায়ুদূষণ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস—সব মিলিয়ে প্রতিদিনই ফুসফুসের ওপর বাড়ছে চাপ। তবে প্রতিদিনের খাদ্যাভাসে কিছু সাধারণ খাবার রাখলে সহজেই ফুসফুসকে পরিষ্কার ও সক্রিয় রাখা সম্ভব।

চলুন, জেনে নেওয়া যাক এমন পাঁচটি প্রাকৃতিক উপাদান সম্পর্কে যা নিয়মিত খেলে ফুসফুস থাকবে সুস্থ।

আদা
আদার মধ্যে থাকা প্রদাহবিরোধী উপাদান ফুসফুসের প্রদাহ কমায় এবং জমে থাকা শ্লেষ্মা দূর করতে সাহায্য করে। এটি শ্বাসপ্রশ্বাস সহজ করে। প্রতিদিন সামান্য কাঁচা আদা খান, মধুর সঙ্গে মিশিয়ে খেলে কার্যকারিতা আরও বাড়ে।

লেবু
লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। সকালে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খালি পেটে খান। চাইলে মধুও মেশাতে পারেন।

তুলসী
আয়ুর্বেদে তুলসীকে ফুসফুসের জন্য অমৃত বলা হয়। এতে থাকা ইউজেনল উপাদান সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এবং শ্বাসনালী পরিষ্কার রাখে। তুলসী পাতা চিবিয়ে খাওয়া যায়, কিংবা তুলসীর চা অথবা মধুর সঙ্গে তুলসীর রস মিশিয়ে খেলেও উপকার পাবেন।

হলুদ
হলুদের কারকিউমিন উপাদান ফুসফুস পরিষ্কার রাখতে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ শরীর ডিটক্স করতে কার্যকর। রাতে দুধে হলুদ মিশিয়ে খান অথবা হালকা গরম পানিতে হলুদ ও লেবু মিশিয়ে ডিটক্স পানীয় তৈরি করুন।

রসুন
রসুনে থাকা অ্যালিসিন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এটি শ্লেষ্মা ভাঙে, ফুসফুস পরিষ্কার করে এবং ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে। প্রতিদিন সকালে খালি পেটে ১–২ কোয়া কাঁচা রসুন খান। মধুর সঙ্গে মিশিয়ে খেলেও বাড়ে উপকারিতা।

দামি ওষুধ নয়, দৈনন্দিন কিছু সাধারণ খাবারই হতে পারে ফুসফুসের রক্ষাকবচ। তবে যেকোনো সমস্যায় দীর্ঘদিন ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর